গর্ভাবস্থায় সাবধান! এই ৫টি লক্ষণ দেখলে দেরি করবেন না
মাতৃত্বের যাত্রা যেমন আনন্দের, তেমনি দায়িত্বপূর্ণ। গর্ভাবস্থায় কিংবা প্রসবের পরবর্তী সময়ে মায়ের শরীরে অনেক পরিবর্তন আসে। কিন্তু কিছু লক্ষণ আছে যা সাধারণ মনে হলেও আসলে বিপদের সংকেত হতে পারে। অকাল মাতৃমৃত্যু প্রতিরোধে এবং মা ও শিশুর সুস্থতায় এই ৫টি বিপদ চিহ্নের ব্যাপারে সচেতন থাকা অত্যন্ত জরুরি:
১. প্রচণ্ড মাথাব্যথা ও ঝাপসা দেখা: গর্ভাবস্থায় বা প্রসবের সময় যদি তীব্র মাথাব্যথা অনুভব করেন এবং দৃষ্টি ঝাপসা হয়ে আসে, তবে একে সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে যাবেন না।
২. অতিরিক্ত রক্তক্ষরণ: গর্ভাবস্থায়, প্রসবের সময় বা প্রসবের পর যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
৩. খিঁচুনি: গর্ভাবস্থার যেকোনো পর্যায়ে খিঁচুনি হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। এমনটি হলে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে নিতে হবে।
৪. দীর্ঘস্থায়ী প্রসব ব্যথা বা অস্বাভিক প্রসব: প্রসব ব্যথা যদি ১২ ঘণ্টার বেশি স্থায়ী হয় অথবা প্রসবের সময় বাচ্চার মাথার পরিবর্তে অন্য কোনো অঙ্গ আগে বেরিয়ে আসে, তবে তা আশঙ্কাজনক।
৫. জ্বর ও দুর্গন্ধযুক্ত স্রাব: গর্ভাবস্থায় বা প্রসবের পর তিন দিনের বেশি জ্বর থাকলে কিংবা যোনিপথে দুর্গন্ধযুক্ত স্রাব দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
মনে রাখবেন: উপরে উল্লেখিত লক্ষণগুলোর যেকোনো একটি দেখা দিলেই দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত চেকআপ এবং সচেতনতাই পারে মাতৃমৃত্যু প্রতিরোধ করতে।
সুস্থ থাকুন, সচেতন থাকুন।
ভিডিওটির বিস্তারিত তথ্যের জন্য এখানে দেখুন: https://youtube.com/shorts/296a6QqfxpI
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন